শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রোহিঙ্গা সমস্যার সমাধানে মধ্যস্থতা করবে না ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশকে আবারও পাশ কাটিয়ে গেলো ভারত।  চলমান সংকট মোকাবেলায় মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে না দেশটি।তবে আশ্রিত রোহিঙ্গাদের মোকাবিলায় বাংলাদেশ সরকারকে মানবিক সহায়তা দেবে তারা।

রাশিয়ান গণমাধ্যম স্পুটনিকের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি বলেছে রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধ করতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করার জন্য ভারতকে অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ। এরপরই বিবৃতি দিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিজের অবস্থান স্পষ্ট করেছে।

গতকাল শুক্রবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার স্পষ্ট জানিয়ে দেন, আমরা বাংলাদেশে তিন দফায় ত্রাণ সামগ্রী পাঠিয়েছি। ভারত ও বাংলাদেশ আশ্রিত রোহিঙ্গাদের উন্নয়নের ব্যাপারে সমন্বয় করছে। বাংলাদেশকে সহায়তার ব্যাপারে ভারত প্রতিজ্ঞাবদ্ধ এবং এই সমস্যা মোকাবিলা করার ক্ষেত্রে আমরা (ভারত) সম্পূর্ণ সমর্থন প্রদান করছি।

সম্প্রতি মিয়ানমারের রাখাইন প্রদেশে কয়েকটি জায়গায় হিন্দু গণকবরের সন্ধান পাওয়া গেছে। সে সম্পর্কে রবীশ কুমার জানান, আমরা সকল প্রকার সন্ত্রাসের তীব্র নিন্দা জানাই। আশা করি যে মিয়ানমার কর্তৃপক্ষ অপরাধীদের বিচারের আওতায় আনতে সক্ষম হবে। আমরা আশাবাদী যে নির্যাতিত পরিবারগুলিকে সব ধরনের সম্ভাব্য সহায়তা প্রদান করা হবে যাতে তারা নিরাপত্তার পরিবেশ ও স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ