সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’

সৌদিকে সমর্থন, কাতারে রাজ পরিবারের ২০ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  কাতারের রাজ পরিবারের ২০ সদস্যকে গ্রেফতার করেছে কাতার কর্তৃপক্ষ। কাতার সরকার তাদের গ্রেফতার করে কারাগারে পাঠিয়ে দিয়েছে।

কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল-সানির নির্দেশেই রাজ পরিবারের এসব সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।

খালিজ টাইমস জনপ্রিয় ফ্রেন্স ম্যাগাজিন লি পয়েন্ট এর বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে।

লি পয়েন্ট জানিয়েছে, গ্রেফতারকৃত রাজ পরিবারের সদস্যরা কাতার বয়কটকারী সৌদি জোটকে সমর্থন এবং কাতারী সরকারের প্রকাশ্যে বিরোধীতা করার অভিযোগে আটক করা হয়েছে এবং তৎক্ষণাত কারাগারে পাঠানো হয়েছে।

লি পয়েন্ট ফরাসি ব্যবসায়ী প্যারি কালামুদির বরাত দিয়ে দাবি করেছে, কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল-সানির নির্দেশেই রাজ পরিবারের এসব সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। ফ্রান্সের এ ব্যবসায়ী চেক ডিসঅর্ডার মামলায় কাতারের কারাগারে পাঠানো হয়,তখন কারাগারে তিনি রাজ পরিবারের এসব সদস্যের সাক্ষাত পান।

প্যারি কালামুদি জানিয়েছেন, কারাগারের এসব রাজ পরিবারের সদস্যরা কাতার বয়কটকারী সৌদি নেতৃত্বাধীন জোটকে সমর্থন এবং বর্তমান শাষকদের নীতির প্রকাশ্যে বিরোধীতা করেন। এ কারণেই তাদের কারাবন্দি করা করেছে কাতার সরকার।

ফ্রান্সের এ ব্যবসায়ী আরো জানিয়েছেন, কারাবন্দি রাজ পরিবারের সদস্যদের মধ্যে চারজনের নাম তিনি জানেন, বাকিরা কাতার সরকারের শাস্তির ভয়ে নিজেদের নাম প্রকাশ করেননি।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ