রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী?

ঢাকায় পৌঁছেছে সুচির দপ্তরবিষয়ক মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলতে ঢাকায় এসেছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর (কার্যত সরকারপ্রধান) অং সান সুচির দপ্তরবিষয়ক মন্ত্রী কিও তিন্ত সোয়ে।

রবিবার রাত পৌনে ১টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

সেখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উইংয়ের ডিজি মঞ্জুরুল করিম। রাখাইনে গত ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর সহিংসতা শুরু হওয়ার পর সেখানকার পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে।

সূত্র বলছে, মূলত এই বিষয়েই আলোচনার জন্য কিও তিন্তকে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি সোমবারই (২ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন।

সম্প্রতি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট নিরসনে ছয় দফা প্রস্তাব তুলে ধরেন। সরকারের পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য সেফ জোন তৈরির কথাও বলা হয়।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ