বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


হজরত উমর রা.কে নিয়ে একটি জঘন্য মিথ্যাচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফারহান গনি

মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব রা. তখন মিশর জয় করেছিলেন। মিশরের গভর্নরের দায়িত্বে ছিলেন সাহাবী আমর ইবনুল আ'স রা.।

ইয়াহইয়া আল নাহাউঈ নামের এক জ্ঞানী লোক সেই সময় থাকতো মিশরের আলেকজান্দ্রিয়া শহরে। তিনি আমর ইবনুল আ'সকে কিছু দার্শনিক উক্তি শোনালেন আর আমর ইবনুল আ'স খুশি হয়ে তাকে কিছু দিতে চাইলেন। নাহাউঈ তাঁর কাছ থেকে আলেকজান্দ্রিয়া লাইব্রেরির বইগুলো নিতে চাইলেন। কিন্তু আমর তা করার আগে খলিফা উমরের কাছে অনুমতি চেয়ে চিঠি লিখেন।

চিঠির উত্তরে খলিফা উমর রা. লিখে পাঠান, 'বইপত্রগুলো যদি কুরঅানের শিক্ষার সাথে সঙ্গতিপূর্ণ না হয়, তবে সেগুলো আমাদের দৃষ্টিতে নিতান্তই অপ্রয়োজনীয়। কাজেই এগুলোর ধ্বংস অনিবার্য। আর বইপত্রগুলোতে যদি কুরঅানের শিক্ষার সাথে সঙ্গতিপূর্ণ কথা থেকেও থাকে, তবে সেগুলো প্রয়োজনের অতিরিক্ত। তাই বইগুলো ধ্বংস কর।’

এরপর আমর্ ইবনুল আ'স বিশ্বের সবচেয়ে প্রাচীন লাইব্রেরিটির বইয়ের খণ্ডগুলো আলেকজান্দ্রিয়া শহরের স্নানাগারে পাঠিয়ে দেন আর সেখানে পানি গরম করার জন্য এই বইগুলো জ্বালানো হয়। সবগুলো বই জ্বালিয়ে শেষ করতে ৬ মাস লেগেছিল।

এতক্ষণ যা পড়লেন তা হল ইতিহাসে উমর রা. এর নামে করা অন্যতম একটি মিথ্যাচার। তবে ইসলাম বিদ্বেষী মহলে এই গল্পটি খুবই ফেমাস। এই গল্প উল্লেখ করার পরই তারা লাইন জুড়ে দেয়, ‘দেখো মুসলমানরা কত নীচু প্রজাতির, জ্ঞানচর্চার প্রতি তাদের কী অনীহা, বিশ্বের সবচেয়ে গুরুত্ববহ লাইব্রেরি ধ্বংস করে তারা মানবসভ্যতাকে কয়েকশ বছর পিছিয়ে দিয়েছে।

প্রথমেই বলে রাখি, উপরের গল্পটি সর্বপ্রথম ইবনে আল কাফতির বর্ণনা হতে পাওয়া যায় যিনি এটি ইবনে আল আবারি থেকে বর্ণনা করেছিলেন খলিফা উমরের মৃত্যুর আরো কমপক্ষে ৫০০ বছর পরে। এরপর সিরীয় খ্রিস্টান লেখক বার-হিব্রাইউস ইবনে আল কাফতি থেকে কপি পেস্ট করেন।[১]

মজার ব্যাপার হল, বিখ্যাত ইসলামি ইতিহাসবিদদের কোনো বর্ণনাতেই এই ঘটনার অস্তিত্ব পাওয়া যায় না। আল ওয়াক্বিদি, আত তাবারি, ইবনে আল আথির, ইবনে আবদুল হাকাম, ইয়াকুত আল হামাবী কেউই কখোনোই নিজেদের গ্রন্থে এই ঘটনাটি উল্লেখই করেন নি।

যাই হোক, আলেকজান্দ্রিয়া লাইব্রেরি ইতিহাসে অনেকবারই যুদ্ধ আর অগ্নিকাণ্ডের শিকার হয়। প্রথম ঘটনাটি ঘটে খ্রিষ্টপূর্ব ৮৯-৮৮ অব্দে। এই সময়ে টলেমি-VIII আলেকজান্দ্রিয়ার শাসনকর্তা ছ