রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী?

ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি ঢাকায় আসছেন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের অর্থ ও করপোরেট বিষয়ক মন্ত্রী অরুণ জেটলি আজ ঢাকা আসছেন। তিন দিনের এ সফরে তার সঙ্গে ৩০ সদস্যের ব্যবসায়ী দল থাকবে বলে জানা গেছে।

জানা যায়, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আমন্ত্রণে এই সফরে আসছেন তিনি। সফরে তিনি বাংলাদেশের অর্থমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে নেওয়া অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন অংশীদারিত্ব উদ্যোগগুলোর অবস্থা পর্যালোচনা করবেন।

এই সফরে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ ও ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ‘ভারত সরকারের ম্যাক্রোইকোনমিক ইনিশিয়েটিভ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেবেন অরুণ জেটলি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ