শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

মসজিদ উঠিয়ে দেয়ার হুমকিদাতা সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ‘মসজিদ উঠিয়ে দাও, মসজিদ থাকবে না, শুধু মন্দির থাকবে’ ইসলামবিদ্বেষী মন্তব্যকারী ছাত্রলীগ নেতা বিলাস চন্দ্র পালকে গ্রেফতার করেছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির উসকানি দেয়ার অভিযোগে তাকে গ্রেফতার দেখা হয়েছে।

বুধবার সকালে গোপালপুর থানা পুলিশ ময়মনসিংহ শহর থেকে তাকে আটক করে।

বুধবার দুপুরে টাঙ্গাইল আদালতে চালান দিলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়।

ওসি হাসান আল মামুন বলেন, 'বিলাস পাল গোপালপুর পৌর শহরের পালপাড়ার বাসিন্দা বিমল পালের ছেলে। তিনি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ৬৯ ব্যাচের ছাত্র। এবং সেখানকার শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।'

তদন্তকারী দারোগা হাসান জামিল খান জানান, গত ১ অক্টোবর পৌরশহরের পালপাড়া পূজা মণ্ডপের শারদীয় দুর্গা প্রতিমা বিসর্জনের পূর্বে এক শোভাযাত্রা থেকে মাইক্রোফোনে মসজিদ নিয়ে কটূক্তি করেন বিলাস পাল। কয়েক যুবক সেটি ভিডিও করে ফেসবুকে আপলোড করেন। এরপর সেটি ভাইরাল হয়ে যায়।

এ নিয়ে পৌর শহরে চরম উত্তেজনা দেখা দেয়। সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কায় শহরে পুলিশ মোতায়েন করা হয়।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দারোগা আব্দুল হান্নান বাদী হয়ে বিলাস পালকে আসামি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সাম্প্রদায়িক দাঙ্গার উসকানির অভিযোগে থানায় মামলা দায়ের করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ