রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী?

চলতি মাসেই মিয়ানমার সফরে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : চলতি মাসের শেষে রোহিঙ্গা সংকট নিরসনের লক্ষ্যে মিয়ানমান যেতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সফরে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার উপরে তিনি গুরুত্বারোপ করবেন।

আজ রবিবার চোরাচালান প্রতিরোধ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, মিয়ানমার সফরের বিষয়টি আগেই আলোচনায় ছিল। ২৫ আগস্টের পর পরিস্থিতি পাল্টেছে। এখন সফরে আলোচনার প্রধান বিষয় হবে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া।

এজেন্ডা ঠিক করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজ করছেন। চলতি মাসেই সফরের সম্ভাবনা রয়েছে।

এ সময় তিনি আরও বলেন, রোহিঙ্গারা রেজিস্ট্রেশন না করলে তারা বেশি-বেদেশি কোনো ধরনের সহযোগিতা পাবে না। আমাদের দেশের প্রচলিত আইন মেনে তাদের চলতে হবে। এই বিষয়গুলো আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি।

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ