শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

শেখ হ‌া‌সিনার ব্যর্থতায় রো‌হিঙ্গারা দেশে ঢুকছে: দুদু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সরকা‌রের পা‌শে চীন নাই, রাশিয়া নাই, বি‌শ্বের কোনো দেশ সরকা‌রের পা‌শে নাই। রো‌হিঙ্গারা এম‌নি এম‌নি এ দেশে আসে‌নি। শেখ হ‌া‌সিনার ব্যর্থতায় রো‌হিঙ্গারা আমা‌দের দে‌শে ঢু‌কে‌ছে বলে মন্তব্য করলেন বিএন‌পির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

আজ রোববার দুপু‌রে জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে ‘দেশ নি‌য়ে গভীর ষড়যন্ত্র ও রো‌হিঙ্গা‌দের ফি‌রি‌য়ে নেওয়া’র দা‌বি‌তে আয়োজিত এক মানববন্ধ‌নে শামসুজ্জামান দুদু এসব কথা বলেন। ‘ঘু‌রে দাঁড়াও বাংলা‌দেশ’ না‌মে একটি সংগঠন এ আ‌য়োজন ক‌রে।

বিএনপি নেতা বলেন, ‘য‌দি ভা‌লো কাজ করার ইচ্ছা থা‌কে, ত‌বে আসুন, স্বচ্ছ গ্রহণ‌যোগ্য নির্বাচন দিন, মানু‌ষের মুখে খাবার তু‌লে দিন, দুর্নীতির টাকা ফেরত আনুন। তাহ‌লে আপনা‌কে আওয়ামী লী‌গের সংবর্ধনা দেওয়া লাগ‌বে না, দে‌শের মানুষই সংবর্ধনা দেবে।’

শামসুজ্জামান দুদু আরো ব‌লেন, ‘আজ‌কে আমা‌দের বয়স হ‌য়ে‌ছে, কোনটা ভালো, কোনটা মন্দ, কিছুই বু‌ঝি না। সরকা‌রের অবস্থাও‌ হ‌য়ে‌ছে সে রকম, ভা‌লো-মন্দ বো‌ঝে না। আজকে এমন কোনো ব্যাংক নেই‌ যেটা লুট হয়‌নি, প্রধান বিচারপতি এস কে সিনহার ম‌তো প্রতি‌টি লোক ভ‌য়ে কথা বলা বন্ধ ক‌রে দি‌য়ে‌ছে।

প্রধান বিচারপ‌তির ম‌তো লোক নিরাপত্তার অভা‌বে দেশ ছাড়‌তে হ‌বে, সে দে‌শে আর থাক‌ল কী? আমরা বিচা‌রের জন্য যাই আদাল‌তে, সেখা‌নেই এই অবস্থা!’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ