সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’

যশোরে জঙ্গি মারজানের বোন খাদিজার আত্মসমর্পণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোরে জঙ্গি সন্দেহে ঘেরাও করে রাখা বাড়ি থেকে আত্মসমর্পণ করেছেন জঙ্গি মারজানের বোন খাদিজা। মারজান গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম হোতা।

সোমবার (৯ অক্টোবর) বেলা ৩টার দিকে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। এ সময় খাদিজার সঙ্গে ছিল তার দুই মেয়ে ও এক ছেলে।

যশোর কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, সোয়াতের আহবানে সাড়া দিয়ে খাদিজা আত্মসমর্পণ করেছে। পাবনা থেকে তার বাবা-মা আসার পর সে আত্মসমর্পণ করে। এরপর সোয়াত সদস্যরা বাড়িটিতে তল্লাশী চালাতে শুরু করে। তবে খাদিজার স্বামী মশিউর রহমানকে পাওয়া যায় নি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বলেছেন, দুপুর ১২টার দিকে খাদিজা শর্ত দেয় তারা বাবা-মাকে আনা হলে তিনি আত্মসমর্পণ করবেন। সেই অনুযায়ী তার বাবা-মাকে পাবনা থেকে আনা হয়। তাদের ওই বাড়িতে হাজির করা হলে বেলা ৩টা ৫ মিনিটে খাদিজা তার তিন সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। তবে তার স্বামী মশিউর রহমানকে পাওয়া যায়নি। বোমা নিষ্ক্রিয়কারী দল তল্লাশি চলছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ