শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

অপরাধ ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান হলেন বিচারপতি শাহিনুর ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান হয়েছেন বিচারপতি মো. শাহিনুর ইসলাম। ট্রাইবুনাল পুনর্গঠনের অংশ হিসেবে তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে।

আজ বুধবার বিকেলে রাষ্ট্রপতির আদেশে আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

সাবেক চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের মৃত্যুর প্রায় তিন মাসের মাথায় এ নিয়োগ দেয়া হলো।

প্রজ্ঞাপন অনুসারে, হাইকোর্টের বিচারপতি আমির হোসেন ও অবসরোত্তর ছুটিতে থাকা ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর সাবেক বিশেষ জজ মো. আবু আহমেদ জমাদারকে বিচারক প্যানেলের সদস্য করা হয়েছে।

আর বর্তমান সদস্য বিচারপতি সোহরাওয়ার্দীকে হাইকোর্টে ফেরত পাঠানো হয়েছে।

বর্তমানে ট্রাইব্যুনালে বিচারিক প্যানেলের সদস্য হিসেবে আছেন বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি সোহরাওয়ার্দী।

গত ১৩ জুলাই চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর থেকেই ট্রাইব্যুনাল পুনর্গঠন না করায় বিচার কার্যক্রম বন্ধ রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ