শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

যান চলাচল স্বাভাবিক, হরতালের প্রভাব নেই রাজধানীতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামায়াতে ইসলামীর ডাকা ১ দিনের হরতাল চলছে সারাদেশে। তবে রাজধানীতে হরতারের কোনো প্রভাব দেখা যায়নি। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

দলটির আমির মকবুল আহমাদ, সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ দলের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে  আজ সকাল সন্ধ্যা এ হরতার ডাকা হয়।

হরতালে নাশকতা এড়াতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সকাল থেকে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। তবে জামায়াতের কোনো নেতাকর্মীকে রাজপথে দেখা যায়নি। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে যানবাহন; রাস্তায় বাড়ছে মানুষও। দোকানপাটও খুলতে শুরু করেছে।

এদিকে হরতাল প্রত্যাখ্যান করে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রাখার ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদসহ আট নেতাকে গ্রেফতার ও রিমান্ডের প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে তিন দিনের কর্মসূচি ঘোষণা করে দলটি। কর্মসূচির অংশ হিসেবে বুধবার সারা দেশে বিক্ষোভ এবং বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যার হরতাল ও শুক্রবার দোয়া দিবস পালন করবে তারা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ