শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

৩ টাকায় ডিম কিনতে ফার্মগেটে হাজারও মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ব ডিম দিবস উপলক্ষে রাজধানীর ফার্মগেটে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে প্রতিটি ডিম তিনটাকায় বিক্রির ঘোষণা দিয়েছিল। আর সে অফারে সারা দিয়ে শুক্রবার সকাল থেকেই ভিড় করেছে হাজারও মানুষ।

এরই মধ্যে ফার্মগেটে দীর্ঘ দুই কিলোমিটার জুড়ে লম্বা লাইনে হয়েছে সেখানে। শুক্রবার সকাল ৭টা থেকে লাইনে দাঁড়ানো শুরু করে মানুষ।

কৃষিবিদ ইনস্টিটিউশন থেকে বিজয় স্মরণি মোড় পর্যন্ত পুরুষদের ডাবল লাইন এক কিলোমিটার জুড়ে এবং ফার্মগেট মোড় থেকে কৃষিবিদ ইনস্টিটিউশনের পুলিশ বক্স পর্যন্ত নারী-পুরুষের এক কিলোমিটার লম্বা লাইন দেখা গেছে।

আজ শুক্রবার (১৩ অক্টোবর) বিশ্ব ডিম দিবস উপলক্ষে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বাজারে ডিমের বিদ্যমান দামের চেয়ে অর্ধেকেরও কম দামে ডিম বিক্রি করা হচ্ছে। অর্থাৎ বাজারে যে ডিম প্রতি পিস ৮ টাকা করে বিক্রি হয়, সেটি মেলায় বিক্রি হচ্ছে প্রতি পিস ৩ টাকায়।

সকাল ১০টা থেকে শুরু হয়েছে মেলা। চলবে বেলা ১টা পর্যন্ত। একজন ভোক্তা মেলায় সর্বোচ্চ ৯০টি ডিম কিনতে পারবেন। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল এবং সরকারের প্রাণিসম্পদ অধিদফতর যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।

মেলায় বড় বড় পোল্ট্রি ফার্ম, ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান, ডিম দিয়ে নানা ধরনের খাবার প্রস্তুতকারক কোম্পানিগুলো অংশ নিয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ