শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করেই দেশে ফিরছেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করেই দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তিনি চলতি সপ্তাহেই দেশে ফিরতে পারেন বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

তিনি বলেন, লন্ডন থেকে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসকদের ‘ছাড়পত্র’ পেলে তিনি কয়েকদিনের মধ্যেই দেশে ফিরবেন।

আলাপকালে আগামীকাল নির্বাচন কমিশনে সংলাপের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান কমিশনের ওপর বিএনপির আস্থা নেই। সংলাপে সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক সরকারের ধারণা দেবে বিএনপি।’

উল্লেখ্য, চলতি বছরের ১৬ জুলাই (শনিবার) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন যান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ