শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

মোগাদিসুতে ভয়ঙ্কর বোমা হামলায় নিহতের সংখ্যা ২৩১ ছাড়িয়েছে (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি ব্যস্ত এলাকায় এক ভয়াবহ বোমা হামলায় নিহতের সংখ্যা ২৩১ ছাড়িয়েছে। বার্তা সংস্থা এপি

এর আগে তাৎক্ষণিকভাবে ৮৫ জন লোক নিহতের খবর দিয়েছিল বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, একটি হোটেলের প্রবেশপথের সামনে দাঁড়িয়ে থাকা বিস্ফোরকভর্তি ট্রাক দিয়ে এই বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় আরও অন্তত ২৭৫ জন আহত হয়েছেন।

এ বোমা হামলা কারা চালিয়েছে তা স্পষ্ট নয়। তবে বিবিসি বলেছে, সোমালিয়ায় আল-কায়েদা সংশ্লিষ্ট আল-শাবাব গোষ্ঠী সরকারের বিরুদ্ধে যুদ্ধরত, এবং মোগাডিসু তাদের নিয়মিত টার্গেট।

জানা যায়, সাফারি নামের হোটেল ভবনটি ভেঙে পড়েছে এবং আশংকা করা হচ্ছে বহুলোক ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে।

শহরের একজন বাসিন্দা বলেছেন, বিস্ফোরণে পুরো এলাকাটি ধ্বংস হয়ে গেছে। বলা হচ্ছে, মোগাদিসুতে এর আগে যত হামলা হয়েছে তার মধ্যে এটি অন্যতম বৃহৎ আকারের বোমা হামলা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ