বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

কুয়েতে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদিতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি নিহতের পর এবার কুয়েতে ৫ বাংলাদেশি নিহতের খবর এল।

দেশটির সালমিয়াতে একটি পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন যারা ছিলেন একই পরিবারের। সোমরাত রাতে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতদের মরদেহ মোবারক আল কাবির হাসপাতালে রাখা হয়েছে। তাদের গ্রামের বাড়ি সিলেট।

নিহতরা হলেন- কুয়েতের সালমিয়া পাঁচগাতা অঞ্চলে প্রবাসী বাংলাদেশি জুনায়েদের দুই ছেলে এমা ও ফাহাদ, দুই মেয়ে জামিলা ও নাবিলা এবং স্ত্রী রোকেয়া বেগম।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ভবনের পঞ্চম তলায় এসি বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। টিন শেডের বাসা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রচণ্ড ধোঁয়ার কারণে শ্বাসরোধে তারা মারা যান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ