শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

পুরো গ্রাম আলোকিত করছে এক মসজিদ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একেবারে অজপাড়াগাঁ তাদমামেত। ৪০০ বাসিন্দার গ্রামটিতে বেশিরভাগ মানুষের নেই কোনো গাড়ি, মোবাইল ফোন বা ইন্টারনেট সুবিধা। বিদ্যুৎ সুবিধাও ছিল নাগালের বাইরে। ফলে শীতের দিনে তীব্র কষ্টের মধ্যে যেত গ্রামবাসীর জীবন।

তবে এখন পরিস্থিতি পাল্টে গেছে। গ্রামের বেশির ভাগ ঘরেই পৌঁছেছে বিদ্যুৎ। আর সেই বিদ্যুতের উৎস একটি মসজিদ

বিবিসির খবরে বলা হয়, মরক্কোর অ্যাটলাস পর্বতমালায় অবস্থিত গ্রামটির মসজিদের ছাদে বসানো হয়েছে সোলার প্যানেল। সেগুলো থেকে উৎপাদিত সৌরবিদ্যুৎ মসজিদটির চাহিদা মিটিয়ে আলো পৌঁছে দিচ্ছে গ্রামের বেশিরভাগ ঘরে।

এ বিষয়ে জার্মানির সরকারি সংস্থা জার্মান করপোরেশন ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জিআইজেড) কর্মকর্তা জ্যান-ক্রিস্টোফার কুন্টজ জানান, এটা মরক্কোর প্রথম পরিবেশবান্ধব শক্তিচালিত মসজিদ।

তাদমামেতের এই মসজিদ একেবারেই আলাদা। এটি বিদ্যুৎশক্তি ব্যবহারে অন্য মসজিদগুলোকে পথ দেখাবে। তিন বছর আগে মরক্কো সরকারের ‘গ্রিন মস্ক প্রজেক্টের’ অধীনে মসজিদটি নির্মাণ করা হয়।

তাদমামেত গ্রামের প্রধান ইব্রাহিম বলেন, ‘আগে স্কুলে আলোর ব্যবস্থা ছিল না। এখন আলো থাকে। তাই শিক্ষার্থীরা যেকোনো সময়ে পড়ালেখা করতে আসতে পারে।’

উত্তর আফ্রিকার দেশ মরক্কো একটি মুসলিমপ্রধান দেশ। প্রায় সাড়ে তিন কোটি মানুষের দেশটিতে প্রায় ৫১ হাজার মসজিদ রয়েছে। সূত্র: এনটিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ