বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

আলিয়া ও কওমি মাদরাসার আধুনিকায়নে আরবি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ
বিশেষ প্রতিবেদক

টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের আধুনিকায়নসহ ৫,৭৮৩ কোটি টাকার ১০টি উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়।

সভায় অনুমোদন দেয়া হয়েছে আলিয়া ও কওমি মাদরাসার আধুনিকায়ন এবং এ ধারার উচ্চশিক্ষার সমন্বয়ে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় স্থাপনের।

সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, আলিয়া মাদরাসার কার্যক্রম তত্বাবধানের জন্য বোর্ড থাকলেও কওমি মাদরাসার জন্য এমন কোনো কর্তৃপক্ষ ছিলো না।

সম্প্রতি সরকারি স্বীকৃতি দেয়া হয় কওমি মাদরাসাগুলোর কার্যক্রমকে। এবার মাদরাসা শিক্ষার আধুনিকায়ন ও সমন্বয়ের জন্য অনুমোদন দেয়া হল একটি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় স্থাপনের।

পরিকল্পনামন্ত্রী আরো জানান, রাজধানীর মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোর ওপর চাপ কমাতে ঢাকার আশপাশে ১০টি সরকারী মাধ্যমিক স্কুল নির্মাণ করার একটি প্রকল্পও এদিন অনুমোদন দেয়া হয়।

এ ছাড়া, টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের আধুনিকায়নসহ মোট দশটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে একনেকে, যার ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৭৮৩ কোটি টাকা।

এদিকে চ্যানেল নাইনের এক খবরে বলা হযেছে, ইসলামি আরবি বিশ্বিবদ্যালয় কওমি ও আলিয়া স্তরের উচ্চশিক্ষার সনদ দেবে। একনেকে এ সংক্রান্ত একটি বিশেষ প্রকল্পও মুঞ্জুর করা হয়েছে।

খবরে বলা হয়, 'ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন’ প্রকল্পের আওতায় ২০ দশমিক ১৫ একর জমিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করে বিশ্ববিদ্যালয়টির সামগ্রিক কার্যক্রম পরিচালিত হবে।

৪১৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে চলতি সময় থেকে ২০২১ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে শিক্ষা মন্ত্রণালয়।

এর মধ্যে নতুন স্থায়ী ক্যাম্পাসে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।

মন্ত্রণালয় সূত্র জানায়, দেশে আরবি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের স্বল্পতায় মাদরাসা পড়ুয়া শিক্à