শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

তিন হাসপাতালের কেউ জায়গা দেয়নি, রাস্তায় সন্তান প্রসব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রসবের আগ মুহূর্তে টাকা না থাকায় তিন হাসপাতাল ঘুরেও ভর্তি হতে পারেনি। শেষ পর্যন্ত রাস্তাতেই সন্তান প্রসব করতে হয়েছে। তবে সন্তানকে শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হযনি।

এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আজিমপুর মাতৃসদন ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান বা আজিমপুর ম্যাটারনিটির কমপ্লেক্সে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে পারভীন আক্তার (২৬) নামের এক নারী সেই সন্তান প্রসব করেন। অভিযোগ উঠেছে, টাকা দিতে না পারায় শুধু আজিমপুর ম্যাটারনিটি নয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফেরত আসতে হয়েছে পারভীন আক্তারকে।

তবে যে হাসপাতালটির উদ্দেশ্যই প্রসূতিদের সেবা দেওয়া, তার সামনেই এমন মর্মস্পর্শী দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়েছেন মানুষ।

এ ঘটনায় আজিমপুর ম্যাটারনিটির আয়া শাহিদাকে সাময়িক বরখাস্ত করা হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে।

 

ফেসবুক এক্টিভিস্টরা বলছেন, জনগণের টাকা গড়া সরকারি হাসপাতালও যদি গরিব রোগীকে ফিরিয়ে দেয় তাহলে এমন হাসপাতাল রাখার কি দরকার।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ