বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

অধিকাংশ দল সেনা মোতায়েন চায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৪০টি দলের সাথে সংলাপ করেছে নির্বাচন করেছে (ইসি)।

সেনাবাহিনী মোতায়েন করার পক্ষে মত দিয়েছে বেশির ভাগ রাজনৈতিক দল। ৪০টি দলের মধ্যে ২৫টিই এ প্রস্তাব দিয়েছে। ১৯টি দল নির্বাচনের আগে সংসদ ভেঙে দিতে বলেছে। এ ছাড়া নির্বাচনকালীন সরকার গঠনের বিষয়টিও প্রাধান্য পেয়েছে দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে। তবে ৮টি দল বর্তমান সরকারের অধীনে নির্বাচন চেয়েছে।

একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে গত ২৪ আগস্ট থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন (ইসি)। ৪০টি নিবন্ধিত দলের সঙ্গে সংলাপ শেষ হয় গতকাল বৃহস্পতিবার। দলগুলোর কাছ থেকে প্রায় সাড়ে চার শ প্রস্তাব জমা পড়েছে।

প্রথম আলো নির্বাচন কমিশনার শাহাদাত বরাত দিয়ে জানান, তিনি বলেন, সব প্রস্তাব সংকলন করে তা সরকার ও সব দলকে দেওয়া হবে। এর মধ্যে নির্বাচন কমিশন-সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর মধ্যে কোনটা নিয়ে কী করা যায়, কমিশন বসে তা ঠিক করবে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর আগামী বছর একাদশ সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে নাগরিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে নূরুল হুদা নেতৃত্বাধীন ইসি। সংলাপে ৪০টি কাছ থেকে ৫৩১টি সুপারিশ পেয়েছে নির্বাচন কমিশন।

আরএম