বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

‘বিএনপি নির্বাচন করলে আ'লীগের ভাগ্যে ২৫ আসনও জুটবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি নির্বাচন করলে আওয়ামী লীগের ভাগ্যে ২৫টি আসনও জুটবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য আ স ম হান্নান শাহর স্মরণসভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল আরো বলেন, বিএনপি যাতে আগামী নির্বাচনে আসতে না পারে সে জন্য আওয়ামী লীগ নানামুখী ষড়যন্ত্র করছে।

তিনি আরো বলেন, রোহিঙ্গা ইস্যুতে সরকার কূটনৈতিক ব্যর্থতার পরিচয় দিয়েছে। রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐকমত্য সৃষ্টিতে দলমত নির্বিশেষে জাতীয় কনভেনশন আহ্বানের দাবি জানান ফখরুল।

বিএনপির মহাসচিব বলেন, আমরা নির্বাচনে যেতে চাই, সে জন্য সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন প্রয়াত আ স ম হান্নান শাহর ছোট ছেলে শাহ রিয়াজুল হান্নান, দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ