শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রাত ৮টার পর ঢাবির টিএসসির সকল কার্যক্রম বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসাম : বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সব ধরনের কার্যক্রম রাত আটটার মধ্যে বন্ধ করতে হবে। এমন নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

টিএসসি পরিচালক মহিউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে প্রয়োজন হলে কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়ে রাত ১১টা পর্যন্ত তারা রুমগুলো খোলা রাখতে পারবে।

টিএসসি পরিচালক মহিউজ্জামান বলেন, ‘টিএসসিতে বহিরাগতদের আগমনে অনেক শৃঙ্খলাভঙ্গ হয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে ও শিক্ষার্থীদের কথা ভেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসায়ী, এ নোটিশ দেওয়া হয়েছে। এ আদেশ শুধু টিএসসিতে থাকা বিভিন্ন সংগঠনের রুম ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য। অন্যান্য কার্যক্রমে কোনও নিষেধাজ্ঞা নেই।’

টিএসসি’র বিভিন্ন সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদকের কাছে এ নোটিশ পাঠানো হয়েছে। এতে বলা হয়, ‘ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে অবস্থিত সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোকে আদিষ্ট হয়ে জানাচ্ছি যে, বিবিধ বিবেচনায় নিরাপত্তার স্বার্থে আপনাদের নিজ নিজ সব ধরনের অফিসের কার্যক্রম সকাল ৯টা হতে রাত ৮টার মধ্যে শেষ করতে হবে। কাজের স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে রাত্রি ১১টা পর্যন্ত শিথিল করা যেতে পারে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ