শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ডেমরায় বাসায় অগ্নিকাণ্ডে একই পরিবারের ৮ জন দগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৮ সদস্য দগ্ধ হয়েছেন। রোববার রাতে রাজধানীর ডেমরায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

আজ সোমবার ভোর ৫টার দিকে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসেন স্বজনরা।

দগ্ধরা হলেন মো. আলমগীর (৪৫), তার স্ত্রী ফেরদৌসা (৩৫), ছেলে ঈমন (১৫), শিপন (১২), তাফিন (২) এবং তার ভাতিজা তোফায়েল (২৪) ও তার স্ত্রী রত্না (১৭)। অপরজন হলেন আরিফ (৩৪)।

দগ্ধ ফেরদৌসা জানান, রবিবার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে বাসার সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ সময় তার সন্তানদের চিৎকারে তাদের ঘুম ভাঙলে তারা আগুন দেখতে পান। কিভাবে আগুন লেগেছে এ বিষয়ে তিনি কিছুই জানাতে পারেননি। তবে সে সময় গ্যাসের গন্ধ পেয়েছেন বলে জানান তিনি।

এ ব্যাপারে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, বার্ন ইউনিটের জরুরি বিভাগে দগ্ধ আটজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রতিবেশী জয়নাল জানান, গ্যাসের চুলা লিকেজ ছিল। এ কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ