রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

বিমানবন্দরে ১৫ লাখ টাকা মূল্যের স্বর্ণ আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া ফেরত এক যাত্রীসহ ৯ টুকরা (৩৪৮ গ্রাম) সোনা আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আটক স্বর্ণের মূল্য প্রায় ১৫ লাখ টাকা।

আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ওই যাত্রী BG087 ফ্লাইটে শাহজালালে অবতরণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেল অতিক্রমকালে শুল্ক গোয়েন্দার দল আয়নাল প্রামাণিকে (পাসপোর্ট নম্বর : BN 0926810) আটক করে।

এই আটকের ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হয়েছে। শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান জানান, ওই যাত্রী রবিবার সকাল সাড়ে ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় নামেন।

গ্রিন চ্যানেল পার হওয়ার সময় শুল্ক গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে তিনি প্রথমে সোনার বার থাকার কথা অস্বীকর করেন। পরে তল্লাশিতে তার জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯ টুকরা সোনা পাওয়া যায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ