বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


রোহিঙ্গাসংকট সমাধানে সরকারকে জোর কূটনীতি চালানোর আহবান জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব ও ঢাকা মহানগর হেফাজতে ইসলামের আমীর আল্লামা নূর হোসাইন কাসেমীর সাথে দলের সিনিয়র নেতৃবৃন্দ এক বৈঠকে মিলিত হন।বৈঠকের রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

এ সময় দলীয় নেতৃবৃন্দ আল্লামা নূর হোসাইন কাসেমীর কাছে কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাঝে জমিয়তের পক্ষ থেকে লাগাতার ত্রাণ কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

জমিয়ত মহাসচিব গভীর সন্তোষ প্রকাশ করে দলীয় ত্রাণ তৎপরতা অব্যাহত রাখার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি রোহিঙ্গা ইস্যুর সমাধানে মিয়ানমারের প্রতি জোরালো কূটনৈতিক চাপ তৈরি করতে সরকারের প্রতিও আহবান জানান।

২২ অক্টোবর রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পয্যন্ত প্রায় দুই ঘণ্টা ব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আল্লামা নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে বৈঠকে জমিয়ত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মাওলানা জহিরুল হক ভূঁইয়া, মাওলানা ওবায়দুল্লাহফারুক, মাওলানা জুনায়েদ আল-হাবীব, যুগ্মমহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলামআফেন্দী, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা নাজমুল হাসান, ফজলুল করীমকাসেমী, মাওলানা আব্দুল কুদ্দুস (মানিক নগর), অর্থ-সম্পাদক মুফতী মুনিরহোসাইন কাসেমী, কেন্দ্রীয় নেতা মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা সলিম উল্লাহ, মুফতীজিহাদুল ইসলাম খুলনা প্রমুখ।

বৈঠকে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে শুরু থেকেই দলীয় ত্রাণ বিতরণ এবং টিউবওয়েল স্থাপনসহ মসজিদ, মাদরাসা নির্মাণ কাজের তদারকিতে থাকা জমিয়তের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, যুগ্মমহাসচিবমাওলানা বাহা উদ্দীন জাকারিয়া, মাওলানা ফজলুল করীম কাসেমী তাদের কায্যক্রম সম্পর্কে জমিয়ত মহাসচিবের কাছে রিপোর্ট করেন।

জমিয়ত মহাসচিব গভীর সন্তোষ প্রকাশ করে বলেন, আশ্রয়প্রার্থী বিপদগ্রস্থ মজলুম মানুষদের প্রতি ত্রাণবিতরণসহ সহযোগিতামূলক তৎপরতায় বাংলাদেশের সাধারণ মানুষের পাশাপাশি আলেম সমাজের ব্যাপক অংশগ্রহণ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। দলমত নির্বিশেষে যে কোন অসহায় মানুষের পাশে দাঁড়াতে ইসলাম মুসলমানদেরকে নির্দেশনা দিয়