শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন

সৈয়দ আশরাফের স্ত্রী শিলা আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলাম আর নেই।

আজ সকাল ৮ টা ৩০ মিনিটে লন্ডনের এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের ইউসিএলএইচ ইউনিভার্সিটি কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৭) বছর।

সৈয়দ আশরাফের ব্যক্তিগত কর্মকর্তা একেএম সাজ্জাদ হোসেন সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।

সৈয়দ আশরাফুল ইসলামের পারিবারিক সূত্র জানায়, সৈয়দ আশরাফ, তার মেয়ে রিমা ইসলাম ও পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন।

শিলা ইসলাম দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। কিছুদিন আগে জার্মানিতে তার অস্ত্রোপচার করা হয়। পরে তাকে লন্ডনে নিয়ে আসা হয়।

উল্লেখ্য, শিলা ইসলাম লন্ডনের একটি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা। তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বসবাস করছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ