শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ভারতে হিন্দুত্ববাদের বিরুদ্ধে বৃহত্তর ঐক্যের ডাক দিলেন সাইয়েদ আরশাদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি সাইয়েদ আরশাদ মাদানি ভারতের হিন্দুত্ববাদী শক্তিগুলো দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন। জমিয়তে উলামায়ে হিন্দের গুজরাট শাখার আয়োজিত এক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, কিছু সাম্প্রদায়িক দল এই দেশকে হিন্দু রাষ্ট্রে পরিনত করে তাকে ধ্বংসের পথে নিয়ে যেতে চাইছে।

তিনি আরও বলেন, ‘বিশ্বের একটি ছোট দেশ নেপাল, সেখানে হিন্দু ধর্ম সংরক্ষণ করতে পারেনি। যদি ধর্মনিরপেক্ষ ভারতেও হিন্দু রাষ্ট্রের পথে হাঁটে, তাহলে ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ভেঙে তছনছ হয়ে যাবে।’

এ সময় তিনি ভারতের সংখ্যালঘু সম্প্রদায়গুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের সব মানুষ একত্রিত হলে উগ্রবাদীরা আর চোখ রাঙাতে পারবে না।

সাইয়েদ আরশাদ মাদানি আরও বলেন, ‘আমরা রাজনীতির লোক নয়। দেশের বহু রাজনীতিবিদ দেশকে ভাগ করে দিতে চায়। দেশের হিন্দু ও মুসলিম সব সম্প্রদায়ের মানুষের প্রতি আহবান তারা যেনো এ প্ররোচনায় পা না দেয়।

তিনি বলেন, ভারত বরাবরই সম্প্রীতির দেশ হিসাবে পরিচিত। বর্তমান ভারতে সংখ্যালঘু আদিবাসী ও অনগ্রসর সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার চালানো হচ্ছে।

উল্লেখ্য, গুজরাটে বিধানসভা নির্বাচন আসন্ন। সেখানে বিরোধী দলগুলো বিজেপির বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে চাইছে। সে হিসেবে মাওলানা আরশাদ মাদানির এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

সূত্র : টিডিএন বাংলা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ