শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের

আজ ঢাকায় আসছেন মুফতি সাঈদ আহমদ পালনপুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: উপমহাদেশের বিখ্যাত দীনি বিদ্যপীঠ ভারতের দারুল উলুম দেওবন্দের সদরুল মুদার্রিসীন ও শায়খুল হাদিস হজরত আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরী একদিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছে আজ।

২৬ অক্টোবর দুপুরের এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসবেন বলে জানা গেছে।

মুফতি সাঈদ আহমদ পালনপুরী এর আগে ২০১১ সালে বাংলাদেশে এসেছিলেন। সে হিসেবে তিনি দীর্ঘ ৬ বছর পর ঢাকা আসছেন। এ কারণে তার ভক্তকুলের মধ্যে আনন্দ বিরাজ করছে। প্রিয় মানুষটিকে বরণ করতে প্রস্তুত হচ্ছেন তারা।

রাজধানীর খিলক্ষেত এলাকায় ‘মাসনা মাদরাসা ঢাকা’ উদ্বোধন উপলক্ষে মুফতি পালনপুরী বাংলাদেশে আসবেন। ২৭ অক্টোবর সারাদিন সেখানে থেকেই পরদিন সকালে বিদায় নিবেন তিনি। এর মধ্যে অন্য কোথায় প্রোগ্রাম নেই বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন তার বিশেষ শাগরেদ মাওলানা ইয়াহইয়া।

অনুষ্ঠান সূচি সম্পর্কে মাওলানা ইয়াহইয়া জানান, আল্লামা পালনপুরী ২৬ অক্টোবর দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দিল্লি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে বিকেল সাড়ে চারাটায় ঢাকার শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবেন৷ রাত ও পর দিন পুরো সময়টাতে মাসনা মাদরাসা ঢাকা’তেই অবস্থান করবেন৷

তিনি জানান, অন্য কোনো মাদরাসায় তার কোনো প্রোগ্রাম রাখা হয়নি৷ তবে জোহরের আগে মাদরাসার দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভা হবে৷

বাদ আসর গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন মারকাযুদ্ দাওয়াহ’র পরিচালক মাওলানা আবদুল মালেক৷ বাদ মাগরিব আলোচনা পেশ করবেন ফরিদাবাদ মাদরাসার মুহাদ্দিস মাওলানা জিকরুল্লাহ খান৷

এরপর শায়খ পালনপুরী নসীহত পেশ করবেন ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ করবেন৷ পরদিন (২৮ অক্টোবর) সকাল দশটার ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করবেন৷

আল্লামা পালনপুরীর আগমন; হৃদয়ের গলিতে প্রেমের মিনার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ