সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

আবারো ৬ রোহিঙ্গাকে পুশইন করল ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মেহেরপুরের মুজিবনগর সীমান্তে ৬ রোহিঙ্গাকে পুশইন করেছে বিএসএফ। রোহিঙ্গারা একই পরিবারের সদস্য। মঙ্গলবার রাতে নাজিরাকোনা সীমান্ত দিয়ে ভারত থেকে প্রবেশ করে তারা।

বুধবার ভোর ৬ টার দিকে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম তাদের আটক করে থানা হেফাজতে নেন।

তারা হলেন- মিয়ানমারের রাখাইনের ওয়ালিজ শিকদারপাড়ার আব্দুল গণি (৩৫), তার স্ত্রী সালেহা খাতুন (৩৫) ও চার ছেলে মেয়ে জাহাঙ্গীর গণি (১০), নুর কলিমা (৬), সাইফুল ইসলাম (৩) ও ১০ মাস বয়সী তসলিমা খাতুন। প্রাথমিকভাবে জনা যায়, ভারত বাংলাদেশে তাদেরকে পুশইন করেছে ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় , আব্দুল গণি নামের ওই রোহিঙ্গা তার স্ত্রী ও চার ছেলে মেয়ে নিয়ে সীমান্ত দিয়ে ভোরে প্রবেশ করেন। স্থানীয় লোকজন তাদেরকে মানিকনগর গ্রামের ইছার উদ্দীনের বাড়িতে নিয়ে যায়। আশপাশের লোকজন তাদেরকে খাবার-দাবার দিয়ে সহায়তা করছেন। তাদের দেখতে ভিড় করেছেন উৎসুক মানুষ।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, তাদেরকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ