শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বেরিয়ে এলো বিমানে সোনা পাচারের অাজব কৌশল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক’দিন পরপরই বিমানববন্দরে ধরা পড়ছে স্বর্ণ পাচারকারীরা। কিন্তু কিছুতেই এসব পাচার রোধ করা যাচ্ছিল না। সম্প্রতি সোনা পাচারকারী একটি চক্রকে ধরার পর বেরিয়ে এল পাচারের আজব তথ্য।

আটককৃত পাচারকারীরা জানিয়েছে, বিমানের ভেতর সোনা পৌঁছানো হয় এয়ার হোস্টেসদের মাধ্যমে। তারা সুবিধামতো কোনো একটি আসনের নিচে তা রেখে দেন। এরপর ওই আসনের নম্বর জানান অন্যদের।

তারা জানায়, বিমান থেকে সবাই নেমে যাওয়ার পর ময়লার সঙ্গে সোনাগুলো বাইরে নিয়ে আসে কর্মচারীরা। এরপর চোরাচালানের সঙ্গে জড়িত বিমানবন্দরের অন্যদের সহায়তায় সোনা নিয়ে আসা হয় টার্মিনালের বাইরে। সেখানে গাড়ি নিয়ে অপেক্ষমাণ চক্রের অন্য সদস্যদের হাতে তুলে দেয়া হয় সেগুলো।

এভাবেই পরবর্তীতে নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেয় চোরাচালানের মাধ্যমে আসা সোনাগুলো।

কাস্টমস গোয়েন্দা, বিমানবন্দর কর্তৃপক্ষ, গোয়েন্দা পুলিশসহ সবার চোখ ফাঁকি দিয়ে এভাবেই বছরের পর বছর সোনা চোরাচালান হয়ে আসছে।

বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবি উত্তরের উপ-পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম জানান, মঙ্গলবার রাতে বিমানবন্দরের সামনে কাওলাগামী রাস্তার ওপর থেকে একটি প্রাইভেটকারসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- ফারুক আহম্মেদ, মীর হোসেন ও শাহীন।

এ সময় উদ্ধার কার হয় চার কোটি টাকা মূল্যের ৮০ পিস সোনার বার। তারা দীর্ঘদিন ধরে সোনা চোরাচালানের সঙ্গে জড়িত থাকলেও এর আগে ধরা পড়েনি।

গ্রেফতারকৃতদের মধ্যে মীর হোসেন রিজেন্ট এয়ারলাইনসের ক্যাটারিং বিভাগের কর্মচারী। ফারুক নিজেই চোরাচালানে আসা সোনার কিছু অংশের মালিক।

গ্রেফতারকৃতরা মোবাইলে কারও সঙ্গে যোগাযোগ না করে ‘উইচ্যাট’ অ্যাপসের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করে। ডিবি জানায়, জব্দকৃত সোনার চালান দুবাই থেকে আসা রিজেন্সি এয়ারলাইনসের মাধ্যমে আনা হয়েছে।

আসছে রবিউল আউয়াল, আসছে নতুন কিছু


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ