রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

‘ত্রাণের নামে বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দেয়ার নামে বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য দরদ থাকলে এত গাড়ি নিয়ে কক্সবাজার যেতে যা খরচ হবে সেই টাকাটা তাদের দিয়ে দিলেই হতো।

শনিবার মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, গত আড়াই মাস ধরে খালেদা জিয়ার কোনো খবর নেই, হঠাৎ করে রোহিঙ্গাদের ত্রাণের নামে তিন দিনের সফরে দেড়শ গাড়ির বহর নিয়ে যাচ্ছেন কক্সবাজারে, বিমানে করে যেতে পারতেন, তা না করে সড়ক পথে যাচ্ছেন, এতে করে যানজট সৃষ্টি হবে ও জনগণের দূর্ভোগ বাড়বে।

তিনি বলেন, গত সাড়ে আট বছরে তিনি সাড়ে ৮ মিনিটও রাস্তায় বের হননি। রোহিঙ্গাদের ঢাল হিসেবে ব্যবহার করে তাদের নামে তিনি রাস্তায় বিশৃঙ্খলার সৃষ্টি করছেন।

সরকারদলীয়রা খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করেছে: রিজভী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ