শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের

আমেরিকায় ২ হাজার অভূক্তকে খাবার খাওয়ালো মুসলিম শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

আমেরিকাকলোরোডা অঙ্গরাজ্যের রাজধানী ডেনভারে ২ হাজার মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করেছে মুসলিম শিক্ষার্থীরা। স্বেচ্ছাসেবী ১০০ মুসলিম শিক্ষার্থী এ খাবার বিতরণ করেন।

ইউনিভার্সিটি অব কলোরোডার এ মুসলিম শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে গতকাল ২৮ অক্টোবর খাবার বিতরণ করেন। ২ হাজার গৃহহীন মানুষকে দুপুরের খাবার দেন তারা।

সাথে সাথে গরম কফি ও শীতবস্ত্রও বিতরণ করা হয়।

স্বেচ্ছাসেবীদের নেতা নাদিম ইবরাহিমের নেতৃত্বে সকাল ৮টা থেকে বিকেল ৪টা কার্যক্রম পরিচালিত হয়।

ডেনভারের স্বেচ্ছাসেবীরা এ কার্যক্রমে এ বছরই যুক্ত হলেও খাবার বিতরণ শুরু হয়েছে বেশ কয়েক বছর পূর্বে। আমেরিকার জনবহুল ২০ শহরের খাবার বিতরণ করে মুসলিম স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা। কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত না হলেও খাবার বিতরণ শুরু করে শিকাগোর মুসলিম শিক্ষার্থীরা।

দলপতি নাদিম ইবরাহিম বলেন, খাবার মানুষের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। খাপারের মাধ্যমে মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছা সম্ভব। আমরা মুসলিম ও অমুসলিম সবার মাঝেই খাবার বিতরণ করছি।

নিজেদের খরচের উদ্বৃত্ত দিয়েই তারা খাবার বিতরণ করছে। তবে কেউ সহযোগিতা করতে চাই সে সুযোগও রয়েছে বলে তিনি জানান।

সূত্র : দ্য ডেনভার পোস্ট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ