বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

কিশোরগঞ্জে ১৪৪ ধারা ভঙে কর্মসূচি, সংঘর্ষে পুলিশসহ আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১৪৪ ধারা ভঙ্গ করে পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের সঙ্গে উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু গ্রুপের আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে পৌরসদরের বরাটিয়া চৌরাস্তা মোড় এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়।

পরে পৌরবাজারের বিভিন্ন মোড়ে দফায় দফায় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ ব্যাপক লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।

সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় পাকুন্দিয়া পৌরসদর বাজারের বরাটিয়া চৌরাস্তা মোড়, চরফরাদী রোড মোড় এবং সিনেমা হল মোড় রণক্ষেত্রে পরিণত হয়। সন্ধ্যার পরও থেমে থেমে এই সংঘর্ষ চলছিল।

সংঘর্ষে পাকুন্দিয়া থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন ও তিন পুলিশ কনস্টেবলসহ অন্তত ২০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত অন্যদের মধ্যে তিন পুলিশ কনস্টেবল রতন হোসেন (২০), কবির হোসেন (৩০) ও করিম হোসেন এবং উপজেলা চেয়ারম্যান গ্রুপের নেতাকর্মীদের মধ্যে মেহেদি হাসান (৩০), হৃদয় (২০), রিয়াদ উদ্দিন (৩৫) ও মোবারক হোসেন (২৪) কে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রেনুর সমর্থকরা বরাটিয়া চৌরাস্তা মোড় দিয়ে লগি লাঠিসোঠা সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে পৌরসদর বাজারে প্রবেশের চেষ্টা করেন।

এ সময় পুলিশি বাধা উপেক্ষা করে উপজেলা চেয়ারম্যান সমর্থকরা সামনে এগিয়ে গেলে প্রতিপক্ষ স্থানীয় এমপির সমর্থক যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ধাওয়া দেয়। এতে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

পাকুন্দিয়া পৌরসদর ঈদগাহ মাঠে সোমবার বিকালে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্মআহ্বায়ক মো. রফিকুল ইসলাম রেনু সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে শোডাউন ও সমাবেশের ঘোষণা দেন।

ঘোষিত এই সমাবেশ সফল করার লক্ষ্যে তিনি নিজ উপজেলা পাকুন্দিয়া ছাড়াও সংসদীয় আসনের অপর উপজেলা কটিয়াদীতে ব্যাপক প্রচারণা চালান।

কিন্তু শনিবার বিকালে উপজেলা ও পৌর যুবলীগ এবং উপজেলা ছাত্রলীগের আয়োজনে একই সময়ে ও জায়গায় জরুরী সভার ডাক দিয়ে মাইকে প্রচার করা হলে উভয় শিবিরে উত