শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মাদকের বিরুদ্ধে পুলিশকে কঠোর হতে বললেন আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদকের বিস্তার ও অপব্যবহার রোধে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

আইজিপি আজ সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে দিনব্যাপী অনুষ্ঠিত ‘পুলিশ হেডকোয়ার্টার্স কোয়াটার্লি কনফারেন্সে’ (জুলাই-সেপ্টেম্বর ২০১৭) সভাপতির বক্তব্যে পুলিশকে এ নির্দেশনা দেন।

সভায় সকল পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তিনি মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা এবং তাদের পুনর্বাসনের উদ্যোগ নেয়ার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি উদ্ধারকৃত মাদকদ্রব্য নিয়মিত ধ্বংস করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।

আইজিপি বলেন, সামাজিক সমস্যা ও বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে কমিউনিটি পুলিশিং একটি কার্যকর মাধ্যম। পুলিশের সাথে জনগণের সুসর্ম্পক তৈরি হলে পুলিশ ভীতি কমে আসবে, সমাজে অপরাধ কমবে।

আইজিপি নারী নির্যাতন ও শিশু নির্যাতন মামলা অধিকতর গুরুত্বসহ তদন্তের নির্দেশ দেন। তিনি থানায় নারী ও শিশুবান্ধব পরিবেশ গড়ে তোলার নির্দেশনা প্রদান করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ