বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশ বিমানের পাইলট গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একজন পাইলটকে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার করো হয়েছে। বিমান নিয়ে নাশকতার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার রাজধানীর দারুস সালাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তার চারজন সহযোগীও আটক হয়।

দুপুরে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান গণমাধ্যমকে জানান, গ্রেফতার পাইলটের নাম মো. সাব্বির। তিনি বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ফার্স্ট অফিসার হিসেবে কর্মরত।

পাইলট সাব্বিরের বিরুদ্ধে প্লেন নিয়ে নাশকতার পরিকল্পনা করার অভিযোগ রয়েছে। সাব্বির নিহত জঙ্গি আবদুল্লাহর সহযোগী ও জামা-আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলেও জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক।

আজ বিকেল ৪টায় র‌্যাব একটি সংবাদ সম্মেলন করবে জানা গেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ