বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

‘সুবোধ’ গ্রাফিতির শিল্পীসহ গ্রেফতার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ

ডেস্ক

রাজধানীর বিভিন্ন দেয়ালে বহুল আলোচিত ‘সুবোধ’ চিত্রকর্ম (গ্রাফিতি) আঁকার সঙ্গে জড়িত অভিযোগে এক শিল্পীকে দুই সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ ওই শিল্পী ও তার সহযোগীদের গ্রেফতারের কথা জানালেও তাদের পরিচয় প্রকাশ করেনি।

‘সুবোধ তুই পালিয়ে যা, তোর ভাগ্যে কিছু নেই, সুবোধ তুই পালিয়ে যা- এখন সময় পক্ষে না, সুবোধ তুই পালিয়ে যা, ভুলেও ফিরে আসিস না! সুবোধ, কবে হবে ভোর?...’। এ রকম রহস্যজনক কিছু বক্তব্য তুলে ধরে রাজধানীর আগারগাঁও, মহাখালী ও পুরাতন বিমানবন্দরের দেয়ালে দেয়ালে ‘সুবোধ’ সিরিজের বেশ কিছু গ্রাফিতি আঁকা হয়েছে।

তবে কারা কী উদ্দেশে এই প্রচার চালাচ্ছেন তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়। একপর্যায়ে ‘সুবোধ বালক’ রূপকারদের খোঁজে মাঠে নামে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাষ্ট্রদ্র্রোহ, ষড়যন্ত্র ও তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিযোগ এনে মামলা করেছে পুলিশ।

এই গ্রাফিতির বিশ্লেষণ করতে গিয়ে গোয়েন্দা সংস্থার সদস্যরা কিছুটা নড়েচড়ে বসেছেন। সূত্রমতে, গোয়েন্দাদের ধারণা- এসব গ্রাফিতি আর যাই কিছু হোক এর যারা রূপকার তাদের নিশ্চয় কোনো না কোনো উদ্দেশ্য আছে।

এ উদ্দেশ্য জানতে গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার চৌকস টিম মাঠে নামে। গোয়েন্দারা মনে করছেন, সরকারের বিরুদ্ধে একটি বিশেষ চক্র এমন গ্রাফিতির জন্ম দিয়েছে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ