রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস এ শ্যানন রোববার ঢাকায় আসছেন। তিনি দুই দিন বাংলাদেশে অবস্থান করবেন।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়ে, ৫ ও ৬ নভেম্বর ঢাকায় অবস্থানের সময় শ্যানন যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারত্ব সংলাপে সহ-নেতৃত্ব দেবেন। এ ছাড়া সরকারি ও এনজিও কর্মকর্তাদের সঙ্গে আঞ্চলিক বিষয় ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করবেন।

বাংলাদেশ থেকে তিনি শ্রীলঙ্কার কলম্বো সফর করবেন। সেখানে শ্রীলঙ্কা-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব সংলাপে অংশগ্রহণ করবেন।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ