বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

জামায়াতের সঙ্গে বৈঠক করেছে আ.লীগ : গয়েশ্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আওয়ার ইসলাম 
ডেস্ক

জামায়াতে ইসলামীর সঙ্গে সরকারি দল আওয়ামী লীগ গোপনে বৈঠক করেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ রোববার এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘জামায়াত নেতাদের সঙ্গে তারা (আওয়ামী লীগ) বৈঠক করেছে। কিন্তু দলটিকে বাগে আনতে পারছে না। মানে জামায়াত মাশুলটা বেশি দিয়ে ফেলছে। সেজন্য দলটির নিচের স্তরের নেতাকর্মীরা কোনো অবস্থাতেই এটা মেনে নিতে পারছেন না।’

তিনি বলেন, “জামায়াতে ইসলামী রেজিস্ট্রেশন নিয়েছে এবং রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে ১৯৮৪ সালে হুসেইন মো. এরশাদ সরকারের আমলে।”

গয়েশ্বর একথা বললেও বাংলাপিডিয়ায় জিয়াউর রহমানের শাসনামলেই জামায়াতের পুনরুত্থানের কথা বলা হয়েছে।

আয়োজক সংগঠনের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ