বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

দেশে ১৯৭৪ সালের মতো দুর্ভিক্ষের সৃষ্টি হবে: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের বর্তমান পরিস্থিতি না বদলালে জনগণের অবস্থা বণ্যপ্রাণীর স্তরে নেমে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির  সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তার দাবি, দ্রুত অবস্থা না বদলালে ১৯৭৪ সালের মতো দুর্ভিক্ষের সৃষ্টি হবে।

রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, আজ গণমাধ্যমে খবর বেরিয়েছে- খরচের চাপে সঞ্চয় ভেঙে খাচ্ছেন শহরের মানুষ। ঋণ করে, ধার করে চলছে গ্রামের মানুষ।

অত্যাবশ্যকীয় পণ্য ক্রমেই মানুষের ক্রয়ক্ষমতা থেকে অনেক দূরে সরে যাওয়ায় সেই চুয়াত্তরের দুর্ভিক্ষের আলামত স্পষ্ট হচ্ছে বলেও মন্তব্য করেন এ বিএনপি নেতা।

আইনমন্ত্রী প্রসঙ্গে তিনি বলেন, বিচার বিভাগ নিয়ে নানা মন্তব্য করছেন আইনমন্ত্রী। উচ্চ আদালত কীভাবে চলবে তা যেন তিনিই ঠিক করছেন।

লিখিত বক্তব্যে রিজভী বলেন, দেশের সরকারি-বেসরকারি ৫৭ ব্যাংকের মধ্যে ৫৬ ব্যাংকেই সরকারের কালো থাবা পড়েছে। ক্ষমতাসীন দলের নেতা কর্মীদের লুটপাটরে সুযোগ করে দিতে যে ঋণ জালিয়াতির ঘটনা এসব ব্যাংকে ঘটছে, তা রীতিমতো আঁতকে ওঠার মতো।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ