বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

পায়রায় নির্মিত হবে সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

পটুয়াখালীর পায়রা নির্মিত হবে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র। কেন্দ্রটি নির্মাণ করবে জার্মানির সিমেন্স এজি কোম্মপানি। এর উৎপাদন ক্ষমতা হবে ৩৬০০ মেগাওয়াট ।

বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে সিমেন্স এজির সঙ্গে সমঝোতা স্মারকে সই করেছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি (এনডব্লিউপিজিসিএল)।

বিদ্যুৎ ভবনে এনডব্লিউপিজিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার খুরশীদ আলম এবং সিমেন্স সাউথ এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা সুনীল মাথুর নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।

বিদ্যুৎ কেন্দ্রে ১২০০ মেগাওয়াট ক্ষমতার তিনটি ইউনিটে ২০২১ সাল নাগাদ মোট ৩ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

২ দশমিক ৮ বিলিয়ন ডলার ব্যয়ের এ প্রকল্পের ২ দশমিক ৪ বিলিয়ন আসবে ঋণ থেকে। বাকি ৪০০ মিলিয়ন ডলার থাকবে ইক্যুইটি হিসেবে।

অনুষ্ঠানে জানানো হয়, পায়রায় কয়লাভিত্তিক ওই বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গেই নতুন এ কেন্দ্রের জন্য ১০০ একর জমি বরাদ্দ করা হয়েছে।

৩৬০০ মেগাওয়াটের এ বিদ্যুৎ কেন্দ্রে ১২০০ মেগাওয়াটের মোট তিনটি ইউনিট থাকবে।

আমদানি করা এলএনজি এ কেন্দ্রে কীভাবে আনা হবে তা নিয়ে সমীক্ষা চলছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

জার্মানির প্রতিষ্ঠান সিমেন্স দীর্ঘদিন ধরেই বাংলাদেশে ভৌত অবকাঠামোসহ স্বাস্থ্য, শিল্পখাতে কাজ করে আসছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ