বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনে বাধা দিয়েছে সরকার : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের সুযোগ থেকে সরকার বিএনপিকে বঞ্চিত করেছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, এই ৭ নভেম্বরে প্রতিবারই আমরা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরে গিয়ে শ্রদ্ধা নিবেদন করি। কিন্তু, অত্যন্ত দুর্ভাগ্য যে এবার সরকার আমাদেরকে সেই সুযোগ থেকে বঞ্চিত করেছে। আমরা তার কবরে গিয়ে শ্রদ্ধা জানাতে পারিনি।

বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা সকাল থেকে দল বেঁধে চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবরে এলেও তাদের ফিরে যেতে হয়। পরে পুলিশ কয়েকজন নেতাকে এককভাবে ভেতরে প্রবেশের সুযোগ দেয়।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত সাংবাদিকদের বলেন, 'শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে আমরা তার কবরে শ্রদ্ধার্ঘ নিবেদন করতে এসেছিলাম। সেই কবর জিয়ারতে সরকার বাধা দিয়েছে- এটা কেমন গণতন্ত্র? আমরা এহেন কার্যক্রমের নিন্দা জানাচ্ছি।'

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আমাদেরকে নতুন করে শপথ নিতে হবে।

উল্লেখ্য, বাংলাদেশ সেনা বাহিনীর সাবেক জেনারেল জিয়া ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীতে জন্মগ্রহন করেন।

সামরিক বাহিনীতে থাকা অবস্থায় ১৯৭৮ সালে তার তত্ত্বাবধানেই বিএনপির প্রতিষ্ঠা হয়। রাষ্ট্রপতি থাকাকালে ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে একদল সেনা কর্মকর্তার হাতে নিহত হন জিয়া।

অারএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ