রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের

যাবজ্জীবন সাজার মেয়াদ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: অ্যাটর্নি জেনারেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, যুদ্ধাপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত আসামিদের বাঁচাতে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে ।

মঙ্গলবার সকালে হাইকোর্টে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি।

যাবজ্জীবন কারাদণ্ডের বিধান নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে তার সুরাহা হওয়া প্রয়োজন বলে উল্লেখ করেন,  ‘যুদ্ধাপরাধী মামলার ব্যাপারে কোর্ট যেটা মনে করবেন সেটা রায় দিবেন। সেটি ফৌজদারি বা বিনা কোর্টে না। তবে ব্যাপারটা সুরহা হয়ে যাওয়া ভাল।’

যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘যাবজ্জীবন কারাদণ্ড অনেক ক্ষেত্রে করা হয়ে থাকে। ফাঁসির রায় দেয়া হলো কিন্তু নানা কারণে ফাঁসি কার্যকর করা হচ্ছে না।

তিনি আরো বলেন,  যাবযাবজ্জীবন কারাদণ্ডের বিধান নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে তার সুরাহা হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। আর তাই সেই ফাঁসির আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। আর যদি সেই আসামি বেরিয়ে যায় তাহলে সেটি সমাজের জন্য কোনো সুষ্ঠু ব্যবস্থা হবে না।’

প্রসঙ্গত, বাংলাদেশের আইনে যাবজ্জীবন কারাদণ্ড মানে কি আমৃত্যু কারাদণ্ড, নাকি নির্দিষ্ট মেয়াদে সাজা? এ নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে ।

একটি হত্যা মামলার আপীলের রায় দিতে গিয়ে দেশটির সর্বোচ্চ আদালত যাবজ্জীবন কারাদণ্ডকে আমৃত্যু কারাদণ্ড বলে বর্ণনা করার পর এ বিভ্রান্তি সৃষ্টি হয়।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ