রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের

অনন্ত জলিল এবার মাহফিলের প্রধান অতিথি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলম: বাংলাদেশের ফিল্ম জগতে তারকা অনন্ত জলিল। দেশ বিদেশে রয়েছে অসংখ্য ভক্ত। সাথে সাথে তিনি একজন সফল ব্যবসায়ীও। তার ব্যবসা ছড়িয়ে আছে দেশ ও দেশের বাইরে।

তিনি ফিল্মের কারণে যতোটা আলোচিত ছিলেন তারচে’ ঢের আলোচিত হয়েছেন তাবলিগ জামাতে সময় দিয়ে নিয়মিত নামাজ কালাম শুরু করে৷ এখ তিনি সাধারণত জুব্বা পাগড়ি পড়তেই বেশ স্বাচ্ছন্দবোধ করেন৷

তিনি নিয়মিত তাবলীগ জামাতে সময় দেয়ার পাশাপাশি মানুষকে দীনের দাওয়াত দিচ্ছেন। এমনকি বিদেশের মাটিতে প্রোগ্রামেও তিনি শ্রোতাদের ইসলামের প্রতি উদ্বুদ্ধ করছেন। 

অনন্ত জলিল সে ধারাবাহিকতায় এবার আসছেন একটি মাহফিলে। ঢাকার আদাবরে ১৭ নভেম্বর ২০১৬ ‘আদাবর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে’ আয়োজিত একটি দীনি মাহফিলের প্রধান অতিথি করা হয়েছে তাকে। 

মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন খ্যাতিমান ওয়ায়েজ মাওলানা মুফতি হাবিবুর রহমান মিসবাহ। এছাড়াও বিশেষ বক্তা হিসেবে সৈয়দ মুফতি উসামা ইসলামসহ আরও অনেকেই বয়ান করবেন মাহফিলে।

No automatic alt text available.


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ