শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার

উন্নত চিকিৎসার জন্য ভারত গেলেন মাওলানা আতাউল্লাহ বিন হাফেজ্জি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

উন্নত চিকিৎসা সেবার জন্য ভারতে যাচ্ছেন হজরত হাফেজ্জি হুজুর রহ. এর ছোট ছেলে এবং খেলাফত আন্দোলন বাংলাদেশের আমির হাফেজ মাওলানা ক্বারী শাহ আতাউল্লাহ।

আজ শনিবার ১০টায় ভারতের উদ্দেশে দেশ ছাড়েন তিনি।

জামিয়া নুরিয়ার শিক্ষক মাওলানা আকরাম হুসাইন আওয়ার ইসলামকে এ সংবাদ নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জামিয়া নুরিয়ার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা শাহ আতাউল্লাহ বিন হাফেজ্জি দীর্ঘদিন হার্টের সমস্যা ভুগছিলেন। ইতোমধ্যে একবার তার হার্টে রিং পরানো হয়েছে। কিন্তু বিশেষ কোনো উন্নতি না হওয়ায় তিনি ভারতে গেছেন।

দেশের বিশেষজ্ঞ ডাক্তাদের পরামর্শক্রমেই তিনি  ভারত গেছেন বলে জানান তিনি। দিল্লির "মেক্স সাকেট" হাসপাতালে ওপেন হার্ট সার্জারি হবে।

চিকিৎসা শেষে আগামী ২১ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

মাওলানা আকরাম হুসাইন কামরাঙ্গীরচর মাদরাসার পক্ষ থেকে দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ