বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

নির্বাচনে সেনাবাহিনী থাকবে: মাহবুব তালুকদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

আগামী একাদশ সংসদ নির্বাচনে সেনা মোতায়েন করা হবে বলে জানালেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তবে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া হবে নাকি স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হবে, সে বিষয়টি নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

সোমবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 'প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আমাদের যে আলোচনা হয় তাতে আমার দৃঢ় ধারণা নির্বাচনে সেনা মোতায়েন করা হবে। তবে নির্বাচনে সেনা বাহিনীর ভূমিকা কি হবে তা এখনি বলা যাচ্ছে না।' বলে জানান তিনি।

এদিকে, নির্বাচন কমিশনের নিরাপত্তা জোরদারের জন্য পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেয়া হয়েছে বলেও জানান নির্বাচন কমিশনার।

এ সময় মাহবুব তালুকদার বলেন, 'আমাদের এই ভবনের জন্য সবসময় আমাদের সতর্ক থাকা দরকার। এই সতর্কতার অংশ হিসেবে এই চিঠিটা গেছে। তাছাড়া আমাদের ব্যক্তিগত নিরাপত্তাতো আছেই।'
আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ