রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪ জার্মানির রাজপথে এক আত্মিক ও ঐতিহাসিক ভ্রমণ নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বিকেএমের সমাবেশ সৌদি আরবের বিমানবন্দরে হামলা: দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ নবীজিকে অবমাননার সর্বোচ্চ শাস্তির বিধান চেয়ে আইন পাস করার দাবি ঝালকাঠিতে খতমে নবুওয়ত সম্মেলন, কাদিয়ানি পণ্য বর্জনের ডাক কওমি-আলিয়া ঐক্যবদ্ধ হয়ে খতমে নবুওয়াতের বার্তা পৌঁছাতে হবে: ড. খালিদ হোসেন প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের গ্রেপ্তার ও চাকরিচ্যুতির দাবি ইসলামী যুব আন্দোলনের ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানালো আমিরাত

ইসলামি ব্যাংকিং ব্যবস্থা চালু করবে না ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক ‘রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া’ (আরবিআই) জানিয়েছে, দেশটিতে ইসলামি ব্যাংকিং প্রবর্তন করা হবে না।

এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় ব্যাংকটি জানিয়েছে, ব্যাংকিং ও আর্থিক পরিষেবায় সব নাগরিকের ‘বৃহত্তর ও সমান সুযোগের’ বিষয়টি বিবেচনা করার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সুদহীন নীতিমালার ওপর ভিত্তি করে ইসলামি বা শরিয়াহ ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে থাকে।

এনডিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, আরবিআই এবং ভারত সরকার ভারতে ইসলামি ব্যাংকিং প্রবর্তনের বিষয়টি পরীক্ষা করে দেখেছে।

পিটিআইয়ের এক সাংবাদিকদের দাখিল করা আরটিআই আবেদনের জবাবে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ব্যাংকিং ও আর্থিক পরিষেবায় সব নাগরিকের বৃহত্তর ও সমান সুযোগ প্রাপ্তির বিষয় বিবেচনা করার পর ইসলামি ব্যাংকিং চালুর প্রস্তাব আর এগিয়ে না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তবে বিশ্লেষকদের অভিমত এতে করে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে দেশটি। কারণ সুদের সম্পৃক্ততা থাকার কারণে অনেক ধর্মের মানুষ ব্যাংকিং পরিষেবা ও পণ্য সংগ্রহ করে না।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ