শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের

‘জামায়াতের কোনো প্রার্থী নির্বাচন করতে পারবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংদস নির্বাচনে জামায়াতে ইসলামীর চিহ্নিত নেতারা অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

একই সঙ্গে জামায়াতের কেউ স্বতন্ত্র প্রার্থী হতে চাইলে তার ব্যাপারেও বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত দেবে কমিশন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।

তবে জামায়াতের কোনও প্রার্থীর নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে ইসি কোনও আইন করবে কিনা সে বিষয়ে কিছু জানাননি নির্বাচন কমিশনার।

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু না হওয়ার ব্যাপারে বিএনপি যে দাবি করছে তার জবাবে মাহবুব তালুকদার বলেন, ‘নির্বাচন কমিশনাররা সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করার শপথ নিয়েছেন। সে শপথ নিয়ে এসে দায়িত্ব পালন করব না, বলব তা হয় না। সংবিধান অনুযায়ী সংবিধান সমুন্নত রেখে দায়িত্ব পালন করতে হবে।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ