শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফ্ফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি

আজ শুরু আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ‘ঢাকা লিট ফেস্ট ২০১৭’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

আজই পর্দা উঠছে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ‘ঢাকা লিট ফেস্ট’ এর । দেশি-বিদেশি সাহিত্যিকদের পদাচারণারয় এবার জমে উঠবে এ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সাহিত্য সম্মেলন উদ্বোধন করবেন সিরিয়ার কবি আদোনিস।

আজ (১৬ নভেম্বর) বেলা ১১টায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘ঢাকা লিট ফেস্ট-২০১৭’-এর অনাড়ম্বর সূচনা ঘোষণা করবেন আদোনিস।

এসময় আরও উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ঢাকা লিট ফেস্টের পরিচালক কাজী আনিস আহমেদ, সাদাফ সায্ এবং আহসান আকবার।

ইতোমধ্যে সম্মেলনের সব সব প্রস্তুতি শেষ হয়েছে। ২৪ দেশের দুই শতাধিক সাহিত্যিক এবার অংশ নিবেন বলে জানা যাচ্ছে।

‘ঢাকা লিট ফেস্ট-২০১৭’তে অংশগ্রহণকারীদের তালিকা এরই মধ্যে লিট ফেস্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সিরিয়ার কবি আদোনিস ছাড়াও বিদেশি অতিথিদের মধ্যে এবারের আয়োজনে অংশ নেবেন নাইজেরিয়ার সাহিত্যিক বেন ওক্রি, অভিনেত্রী টিল্ডা সুইন্টন, মার্কিন সাহিত্যিক লিওনেল শ্রিভার, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ভারতীয় কথাসাহিত্যিক নবনীতা দেব সেন, কথাসাহিত্যিক উইলিয়াম ড্যালরিম্পেল, লেখক এসথার ফ্রয়েড প্রমুখ।

বাংলাদেশের সেলিনা হোসেন, শামসুজ্জামান খান, আনোয়ারা সৈয়দ হক, আসাদ চৌধুরী, সৈয়দ মনজুরুল ইসলাম, মঈনুল আহসান সাবের, আলী যাকের, সলিমুল্লাহ খান, আনিসুল হক, কায়সার হক, খাদেমুল ইসলামসহ দেড় শতাধিক সাহিত্য ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন এই আয়োজনে।

লিট ফেস্টের সম্ভাব্য সব সেশনের আনুষ্ঠানিক তালিকাও প্রকাশ করা হয়েছে লিট ফেস্টের ওয়েবসাইটে।

ঢাকা লিট ফেস্টে অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করুন লিট ফেস্টের ওয়েবসাইটে।

ওয়েব ঠিকানা: www.dhakalitfest.com।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ