শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফ্ফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি

ইয়াবার বিস্তারে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

সারা দেশে ভয়ঙ্কর মাদক ইয়াবা ছড়িয়ে পড়ায় জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে ইয়াবা এসে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। আমরা নানা ধরনের পদক্ষেপ নিয়েছি। কিন্তু তারপরও তা ঠেকানো কঠিন হয়ে পড়েছে।’

গতকাল বুধবার জাতীয় সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীর এক নোটিশের জবাবে এ মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমরা মিয়ানমারের সীমানায় নজরদারি বাড়িয়েছি। এ ছাড়া মাদক নিয়ন্ত্রণে অনেক ব্যবস্থা নেওয়ার পরও বান্দরবানের একটা দুর্গম এলাকায় আমরা নজরদারি করতে পারি না।
এ কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সীমানা সড়ক করার চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘এরপরও মাদকের ভয়াবহতা অনেক। এটা এখন একটা সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এখানে ঘুরে দাঁড়াতে হবে জনসাধারণকে। আমরা সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে বলেছি, এ বিষয়ে যাতে শিক্ষার্থীদের সতর্ক করেন। আমরা মসজিদে খুতবার সময় মোয়াজ্জেমকে বলেছি, তিনি যেন সবাইকে এ বিষয়ে সচেতন করেন।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ