বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

কার্ড ঘষলেই পরিশোধ হবে বাস ভাড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের অন্যান্য দেশের মত রাজধানী ঢাকাতেও শুরু হয়েছে উন্নত যাত্রীসেবা। যারা বাসে নিয়মিত যাতায়াত করেন তারাই এই সেবা গ্রহণের সুযোগ পাবেন। যার নাম দেয়া হয়েছে ‘র‌্যাপিড পাস’।

বাসে উঠে পকেট হাতড়ানো বা টাকা না থাকলে আর আশঙ্কায় থাকতে হবে না। কারণ এই র‌্যাপিড পাস ঘষলেই টাকা কেটে রাখা হবে।

রাজধানীর মতিঝিল-আবদুল্লাহপুর রুটের শীতাতপ নিয়ন্ত্রিত বিআরটিসি ও ওমামা ইন্টারন্যাশনালের বাসে এই সেবা চালু হয়েছে। চলতি বছরের ১৭ মে থেকে নতুন এই সেবা কার্যক্রম শুরু হয়। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) কার্ডটি তৈরি করেছে।

কার্ড মেশিনে স্পর্শ করলেই ভাড়া পরিশোধ হয়ে যাবে। সময়মতো কার্ড রিচার্জ করারও ব্যবস্থা রয়েছে। কার্ডে টাকা না থাকলেও একবার ভ্রমণের সুযোগ পাওয়া যাবে। রিচার্জের পর বকেয়া টাকা স্বয়ংক্রিয়ভাবে কেটে নেয়া হবে।

বর্তমানে এটি শুধু বিআরটিসি বাসে এই সেবা চলছে। দ্রুত সময়ের মধ্যে ট্রেনসহ সরকারি-বেসরকারি পরিবহনে এই সেবা চালুর কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় এক হাজার যাত্রী কার্ডে ভাড়া পরিশোধ করেন। দিন দিন এই পদ্ধতির জনপ্রিয়তা বাড়ছে। অনেকেই কার্ড ব্যবহারে আগ্রহ দেখাচ্ছেন। বিশেষ করে যারা নিয়মিত বাসে যাতায়াত করেন এ রকম যাত্রীদের মধ্যে আগ্রহ বেশি দেখা যাচ্ছে। তাই সেবা সম্প্রসারণের কথা চিন্তা করা হচ্ছে।

এদিকে পরিবহন মালিক ও যানবাহন বিশেষজ্ঞরাও বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, গোটা পরিবহন সেক্টরকে একটি কাঠামোতে এনে এ রকম সেবা নিশ্চিত করা গেলে সবাই উপকৃত হবেন। পাশাপাশি পরিবহন সেবার মানও বাড়বে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ