বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

ঢাকায় মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মাজহারুল হকের আদালতে মানহানির অভিযোগ এনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা করেছেন রাজধানীর শাহবাগের বাসিন্দা মমতাজ ইসলাম নামের এক নারী।

বিচারক বাদীর জবানবন্দি নিয়ে এ-সংক্রান্ত বিষয়ে আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।
বাদী মমতাজের আইনজীবী এখলাস উদ্দিন ভূঁইয়া জানান, গত ১৩ নভেম্বর একটি জাতীয় দৈনিকে ‘গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ১৯ নভেম্বর অভিযান শুরু’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। একই ধরনের সংবাদ প্রকাশিত হয় আরো দুটি পত্রিকায়।

সংবাদে বলা হয়, ১২ নভেম্বর একটি সভায় রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড আনন্দবাজার এলাকায় স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে বলে জানান মেয়র সাঈদ খোকন।

সংবাদে আরও বলা হয়, আনন্দবাজার রেলওয়ের পাশের জায়গায় ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড স্থাপন করা হবে বলে জানান মেয়র। সেই সংবাদের পর রেলের জায়গায় বাদী ও অন্য কিছু দোকান মালিক ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেন।
আইনজীবী আরো জানান, বাসস্ট্যান্ড স্থানান্তরের সিদ্ধান্তে অপমানবোধ করেছেন মর্মে মমতাজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তিনি সাঈদ খোকনের কাছে পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ চাওয়াসহ তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন।